Header Image
Showing posts with label বাংলাদেশর সংবাদ. Show all posts
Showing posts with label বাংলাদেশর সংবাদ. Show all posts

খুলনা-কলকাতা ট্রেনের উদ্বোধন করলেন হাসিনা- মোদি

খুলনা-কলকাতা ট্রেনের উদ্বোধন করলেন হাসিনা-

মোদি

 খুলনা থেকে কলকাতা পর্যন্ত চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস-২ (বন্ধন এক্সপ্রেস) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্য দিয়ে ৫২ বছর পর খুলনা-কলকাতা রুটে ট্রেন সার্ভিস চালু হলো।
বাংলাদেশ রেলওয়ের উপমহাপরিচালক (অপারেশন) মো. হাবিবুর রহমান বলেন, খুলনা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার পর খুলনা-কলকাতা থেকে যাত্রীবাহী লাল-সবুজ ট্রেনের চলাচল বৃহস্পতিবার থেকে শুরু হলো। গত ৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী এই ট্রেনের পরীক্ষামূলক উদ্বোধন করেন।
তিনি বলেন, দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস নামে এই ট্রেন সার্ভিস চালুর মধ্য দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে রেল যোগাযোগ বৃদ্ধিসহ আন্তর্জাতিক ট্রান্স-এশিয়ান রেলরুটে অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ। এতে রেলপথে পণ্য আমদানি-রপ্তানির সুবিধাসহ যাত্রীবাহী ট্রেন চলাচল বৃদ্ধি পাবে।
হাবিবুর রহমান বলেন, খুলনা-কলকাতা ট্রেন সার্ভিস আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি শুক্রবার ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী ট্রেনের ওয়ানস্টপ সার্ভিসও উদ্বোধন করা হবে। ফলে ১০ নভেম্বর থেকে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন যাত্রীদের ইমিগ্রেশন, কাস্টমসসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হবে যাত্রা স্টেশনেই। এ ক্ষেত্রে যারা কলকাতা যাবেন তাদের ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন এবং কলকাতা থেকে যারা বাংলাদেশে আসবেন তাদের পরীক্ষা-নিরীক্ষা কলকাতা স্টেশনেই সম্পন্ন করা হবে।
তিনি বলেন, এই সার্ভিস চালু হলে ঢাকা ও কলকাতার দুই প্রান্তে শুরুতেই ইমিগ্রেশন, কাস্টমসসহ অন্যান্য দাপ্তরিক কাজ সেরে নেওয়া হবে। ফলে মৈত্রী এক্সপ্রেসের মধ্যপথে আর কোথাও বিরতির প্রয়োজন হবে না। ট্রেনটি ননস্টপ চলাচল করবে।
এখন এই ট্রেনের যাত্রীদের বাংলাদেশের দর্শনা ও ভারতের গেদে স্টেশনে ইমিগ্রেশন কাজ সারতে হয়। এ সময় যাত্রীদের সকল মালামাল নিয়ে ট্রেন থেকে নেমে কাস্টমসের আনুষ্ঠানিকতা সেরে আবারো মালামাল নিয়ে ট্রেনে উঠতে হয়। ইমিগ্রেশনের কাজ সারতে মাঝপথে প্রায় ৩ ঘণ্টা সময় চলে যায়। বিষয়টি অনেক সময় যাত্রীদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, যাত্রাপথে দুই দেশের ইমিগ্রেশনের ঝামেলা দূর করতে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে ইমিগ্রেশন, কাস্টমসসহ অন্যান্য চেক আপ সেরে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রেনের ভেতরে খাদ্য-পানীয়ের পর্যাপ্ত ব্যবস্থা থাকায় মাঝপথে কোথাও থামানোর প্রয়োজন নেই। ট্রেনটি কলকাতা থেকে ঢাকা পৌঁছাতে প্রায় ৩৭৫ কিলোমিটার দূরত্ব ভ্রমণ করতে হয়। এখন বাংলাদেশ থেকে ভারতে যাতায়াতে যেখানে প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা সময় লাগে। সেখানে ভ্রমণ সময় ৯ থেকে ১০ ঘণ্টায় নেমে আসবে।
তিনি জানান, মৈত্রী ট্রেনের সেবার মান আরো বাড়াতে এবং এই ট্রেনে ভ্রমণ সহজ, আরামদায়ক ও গতি বাড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দুই বন্ধু প্রতীম দেশের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার সম্প্রসারণে দীর্ঘ ৪৩ বছর পর ২০০৮ সালের ১৪ এপ্রিল মৈত্রী ট্রেনের মাধ্যমে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ শুরু হয়। বৃহস্পতিবার ছাড়া ঢাকা-কলকাতা-ঢাকা রুটে এখন সপ্তাহে ছয় দিন মৈত্রী এক্সপ্রেস চলাচল করে। এটি এখন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। ভাড়া ভ্রমণ করসহ ১৬৩৩ টাকা। প্রাপ্ত বয়স্কদের সঙ্গে পাঁচ বছরের নিচের বয়সের শিশুদের ৫০ শতাংশ কম ভাড়ায় যাতায়াত করতে পারে।
রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম জানান, অপেক্ষাকৃত কম ভাড়া ও আরামদায়ক ভ্রমণ হওয়ায় এখন ঢাকা-কলকাতা ভ্রমণের ক্ষেত্রে মৈত্রী এক্সপ্রেস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে এখন আর ট্রেনের আসন তেমন খালি থাকে না। প্রতিদিন উভয় দিক থেকে প্রায় ৫ শতাধিক যাত্রী এই ট্রেনে যাতায়াত করে।
Share:

৭ দিন মহাসড়ক অচল করে রাখেন খালেদা : কাদের

৭ দিন মহাসড়ক অচল করে রাখেন খালেদা : কাদের

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিনি রোহিঙ্গাদের ত্রাণের নামে সাত দিনের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে রেখেছিলেন। এরপরও সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি। কারণ দেরিতে হলেও অন্তত তিনি রোহিঙ্গাদের পাশে এসেছেন। কিন্তু, রোহিঙ্গা ক্যাম্পে এসে সারা দুনিয়ার মানুষ প্রধানমন্ত্রীর প্রশংসা করলেও খালেদা জিয়া একটি ধন্যবাদও দেননি।
রোববার সকালে কক্সবাজারের একটি হোটেলে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন সংগঠনের দেয়া সোলার প্যানেল, লাইটসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী হস্তান্তরের সময় তিনি এসব কথা বলেন। পরে চট্টগ্রামের সাতকানিয়ার ফজলুল্লাহ ফাউন্ডেশন সাড়ে ৫ হাজার সোলার লাইট, সাতকানিয়া সমিতি ৫০টি সোলার প্যানেল, চট্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগ ৩ লাখ টাকার চেকগ্রহণ করে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন মন্ত্রী।
এসময় ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা সঙ্কটে বেগম জিয়া পাশে থাকেননি। তার দলও পাশে থাকেননি এটি দায়সারা গোছের। আর রোহিঙ্গা ক্যাম্পে এসে এক/দুই দিন থেকে চলে গেছেন ফটোসেশন করে। তিনি আরও বলেন, সারা দুনিয়া রোহিঙ্গা সঙ্কটে আমাদের প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন। আজকে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, তুরুস্ক, সৌদি আরব, ইরান ও ইউরোপিয়ান ইউনিয়নসহ সবাই এক বাক্যে বাংলাদেশের প্রশংসা করেছেন।
যেভাবে উদার চিন্তা নিয়ে শেখ হাসিনা সাহসের সঙ্গে এই মানবিক বিপর্যয় মোকাবেলা করেছেন। কিন্তু, বিএনপির কাছে এসব কিছুই নয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ। মন্ত্রী পরে উখিয়ার কুতুপালং, বালুখালী ও থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন।
Share:

আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না যারা

আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না যারা

পদ্মাটাইমস ডেস্ক : আওয়ামী লীগের তৃণমূল থেকে যেসব মন্ত্রী-এমপির বিরুদ্ধে অনাস্থা আনা হচ্ছে, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন না। অনেক এমপি এলাকার সঙ্গে সম্পর্কহীন, নানা কারণে বিতর্কিত, জনবিচ্ছিন্ন, দলীয় নেতা-কর্মীদের মামলা-হামলা করে বিপর্যস্ত করেছেন।
পাশাপাশি তারা ক্ষমতার অপব্যবহার করে দলের ভিতর দল-উপদল সৃষ্টি করেছেন, আত্মীয়-স্বজনদের লাগামহীন আচরণ ও দুর্নীতি প্রশ্রয় দিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করেছেন। আগামী নির্বাচনে ওইসব এমপি-মন্ত্রীর কপাল পুড়বে। আওয়ামী লীগে এখন ব্যস্ততা প্রার্থী যাচাই-বাছাই ও মাঠ জরিপে।
অন্যদিকে উজ্জ্বল ভাবমূর্তি, জনপ্রিয়তা, দলের প্রতি ত্যাগ, নেতা-কর্মীদের সঙ্গে সুসম্পর্ক থাকাসহ অংশগ্রহণমূলক নির্বাচনে বিজয়ী হওয়ার মতো মুখ খোঁজ করছেন দলের হাইকমান্ড। এখন পর্যন্ত কোনো আসনে দলীয় মনোনয়ন দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে যা কিছু হচ্ছে সবই অপপ্রচার। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ এখন পর্যন্ত কোনো এমপিকে বাদ দেয়নি, আবার কাউকে চূড়ান্তও করেনি। এমপি মনোনয়ন নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইনে যেসব খবর ছাপা হচ্ছে তা সত্য নয়।
তিনি বলেন, প্রত্যেকটা আসনে জরিপ চলছে। সেগুলো সংসদীয় বোর্ডের সদস্যদের কাছে জমা হচ্ছে। কোন কোন আসন থেকে কারা কারা আগ্রহী, বর্তমানে কে আছেন, বিএনপিসহ অন্য দলের প্রার্থীদের কি অবস্থা সেগুলো মূল্যায়ন করা হচ্ছে। আমরা তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই করি। তৃণমূলে গ্রহণযোগ্যতা না থাকলে দলের মনোনয়ন নয়।’
দলীয় সূত্রমতে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন চায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য বিরোধীপক্ষের সঙ্গে যেন লড়াই করে জিতে আসতে পারেন, এমন প্রার্থী মনোনয়ন দিতে চান তিনি। এ জন্য ব্যক্তিগতভাবে প্রার্থীদের তথ্য সংগ্রহ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ব্যাপারে বিভিন্ন সংস্থাকে কাজে লাগানো হচ্ছে। বিভিন্ন মাধ্যমে পাওয়া জরিপগুলো সঠিক কিনা তাও যাচাই-বাছাই করা হচ্ছে। প্রতিটি নির্বাচনী এলাকায় বর্তমান এমপিদের ভালো কাজ আর মন্দ কাজের তালিকা করা হচ্ছে। পাশাপাশি ওই এলাকার অবস্থা, অন্য মনোনয়ন প্রত্যাশীদের সংক্ষিপ্ত পরিচিতি, এলাকায় তাদের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট আসনগুলোতে দলীয় প্রার্থীর বিপরীতে অন্যদলের শক্তিশালী প্রার্থী ও দলের অবস্থার খবর রয়েছে প্রধানমন্ত্রীর হাতে। সবদিক বিবেচনায় নিয়েই তিনি প্রার্থী চূড়ান্ত করবেন। আগামী বছরের মাঝামাঝিতে প্রার্থীদের তিনি সবুজ সংকেত দিতে পারেন। প্রার্থীদের ডেকে জানিয়ে দেওয়া হবে কাকে মনোনয়ন দেওয়া হবে, আর কাকে দেওয়া হবে না। তবে বিতর্কিত-জনবিচ্ছিন্ন কাউকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হবে না।
সূত্রমতে, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনাভোটে এমপি নির্বাচিত হয়ে অনেক এমপি নির্বাচনী এলাকায় পা দেননি। আবার কারও স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, ভাগ্নে, শ্যালক, শ্বশুরকে দিয়ে এলাকায় কর্মকাণ্ড পরিচালনা করেন। এসব আত্মীয়-স্বজন টিআর, কাবিখা, কাবিটা ভাগ বাটোয়ারাসহ টেন্ডারবাজি, হাটবাজার, বালুমহল ইজারা, দখলসহ সবকিছু নিয়ন্ত্রণ করেন। আবার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষ পদে বসিয়েছেন ভিন্ন দল থেকে আসা বিতর্কিতদের, আত্মীয়-স্বজনদের।
যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত করা হয়েছে ত্যাগী ও পুরনো পরীক্ষিত-কর্মীদের। আবার এমপিদের স্বজনদের কেউ কেউ এত বেশি বাড়াবাড়ি করেন যা ইতিমধ্যে দলের হাইকমান্ডে অভিযোগ দাখিল করা হয়েছে। কিছু এমপির বিরুদ্ধে টিআর কাবিখা, কাবিটার পুরো অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। নির্বাচনী এলাকায় দলীয় নেতা-কর্মীদের বাদ দিয়ে ‘এমপি লীগ’ গঠন করেছেন কেউ কেউ। নিজস্ব বলয় ভারী করতে দলের মধ্যে গ্রুপিং, কোন্দল-উপকোন্দল সৃষ্টি করার অভিযোগ আছে অনেকের বিরুদ্ধে। কিছু এমপির বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনে নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। তারা টাকার বিনিময়ে দলের ত্যাগী, জনপ্রিয় ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে হাইব্রিড, বিএনপি-জামায়াতের লোকদের মনোনয়ন দিয়েছেন। দলের হাইকমান্ডের অনুসন্ধানে এসবের সত্যতা মিলেছে এমন মন্ত্রী এমপি আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন না।
দলের নীতিনির্ধারণী ফোরামের একাধিক সদস্য জানান, গত বছর দলের ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের পর সাংগঠনিক সম্পাদকরা জেলায় জেলায় সফর করছেন। এ সময় স্থানীয় জনগণ ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে বর্তমান এমপিদের অবস্থান সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়েছে। বর্তমান এমপিদের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের অবস্থান সম্পর্কেও তথ্য নেওয়া হচ্ছে। তারা দলীয় সভানেত্রীর কাছে সে তথ্য জমা দিয়েছেন।
সম্প্রতি যুবলীগের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সামনে নির্বাচন। ৩০০ আসনে মনোনয়ন দিতে হবে। বিভিন্ন সংস্থার জরিপে যারা জনগণের কাছে গ্রহণযোগ্য হবেন না, উইনেবল ক্যান্ডিডেট হবেন না, তারা মনোনয়ন পাবেন না। যারা উইনেবল ক্যান্ডিডেট হবেন তারা মনোনয়ন পাবেন। ’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। এখন পর্যন্ত তিনি কোনো আসনে প্রার্থী চূড়ান্ত করেননি। জনবিচ্ছিন্ন কাউকে আগামীতে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হবে না।’ 
Share:

রিংকু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

রিংকু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

জেলার টঙ্গীতে হাসপাতাল কর্মী আমির হোসেন রিংকু হত্যা মামলায় এক জনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এই আদেশ দেন। এ ছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা এবং যাবজ্জীবন প্রাপ্তদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে আর্থিক জরিমানা, অনাদায়ে আরো তিন মাস করে সশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন।
নিহত আমির হোসেন রিংকু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার কাঠালিয়া গ্রামের আবুল কাইয়ুমের ছেলে। তিনি টঙ্গীর গোপালপুর পশ্চিমপাড়া এলাকার হাজী ইসমাইলের বাড়িতে ভাড়া থেকে ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে চাকরি করত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম-আল আমিন ওরফে ছিনতাইকারী আল-আমিন। সে বরিশালের কোতোয়ালি থানার পলাশপুর গ্রামের শাহজাহান ফকিরের ছেলে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো- টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকার আজগরের ছেলে রকি ওরফে রাকিব এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার শাহাপুর গ্রামের ফজু মিয়ার ছেলে কাকন ওরফে কালন।
গাজীপুর আদালতের পিপি হারিছ উদ্দিন আহম্মদ জানান, রিংকুর সঙ্গে আসামিদের পূর্বশত্রুতা ছিল। এরই জেরে ২০১৫ সালের ১২ জুন রাতে রিংকু কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতু এলাকায় পৌঁছলে তাকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আসামিরা। মুর্মূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিংকু মারা যায়।
এ ঘটনার পরদিন নিহতের বাবা আবুল কাইয়ুম টঙ্গী থানায় ওই চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই বেলাল হোসেন তদন্ত শেষে আল আমিন, রকি এবং কাকনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য ও শুনানি শেষে সোমবার সকালে আদালত এই রায় প্রদান করেন।
Share:

অভিজিৎ হত্যার আসামি সোহেল গ্রেপ্তার

অভিজিৎ হত্যার আসামি সোহেল গ্রেপ্তার

 ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে আবু সাকিব ওরফে সোহেল নামের সন্দেহভাজন খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) একটি দল। সোহেলকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
রোববার রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করা হয়। সোহেল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (সাবেক আনসারুল্লাহ বাংলা টিম) ইন্টেলিজেন্স শাখার সদস্য।
সোহেলকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল বলেছে, তাদের সংগঠনের বড় ভাই জিয়ার (মেজর জিয়া) নির্দেশে সে ওই হত্যাকাণ্ডে অংশ নেয়।’
মনিরুল ইসলামন জানান, এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা চলাকালে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎ রায়কে। ওই সময় তার সঙ্গে থাকা স্ত্রী বন্যা আহমেদও হামলার শিকার হন।
পদার্থবিদ অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ থাকতেন যুক্তরাষ্ট্রে। লেখালেখির কারণে জঙ্গিদের হুমকির মুখেও বইমেলা অংশ নিতে দেশে এসেছিলেন তিনি। ঘটনার পর শাহবাগ থানায় অভিজিতের বাবার দায়ের করা মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের মধ্যে এক আসামির মৃত্যু হয়েছে।
Share:

ফেনীতে জামায়াত নেতা মুফতি গ্রেপ্তার

ফেনীতে জামায়াত নেতা মুফতি গ্রেপ্তার

ফেনী শহর জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে শহরের ফালাহিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আল জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসার আরবির প্রভাষক।
পুলিশ জানায়, রাতে শহরের ফালাহিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে পৌর জামায়াতের আমির আবদুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হরতাল-অবরোধে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ছয়টি মামলা রয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) রাশেদ খান চৌধুরী জামায়াত নেতা মুফতি আবদুল হান্নানকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

Share:

বিএনপিকে দুর্বল মনে করবেন না : জয়নুল আবদীন

বিএনপিকে দুর্বল মনে করবেন না : জয়নুল আবদীন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, আন্দোলনের কর্মসূচি দেয় না বলে বিএনপিকে দুর্বল মনে করবেন না। দেশনেত্রীর আহ্বানে জনগণ রাস্তায় নেমে এলে আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না।
বিএনপির বিগত আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগের লোকেরাই গাড়িতে অঘ্নিসংযোগ ও বোমা মেরে মানুষ হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।
আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এ সমাবেশের আয়োজনে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদীন ফারুক বলেন, খালেদা জিয়াকে হত্যা করে যেনতেন নির্বাচনের ব্যবস্থা করা এবং ফের ক্ষমতায় আসা। সময় এলে অক্ষরে অক্ষরে এর জবাব নেওয়া হবে। খালেদা জিয়াকে আদালতে প্রতিনিয়ত হাজিরা দিতে হচ্ছে। দয়া করে এ খেলা বন্ধ করুন। নির্বাচনের ব্যবস্থা করুন।

সমাবেশে বক্তৃতা করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, কেন্দ্রীয় সহ-সভাপতি আবু মোজাফফর মো. আনাছ, মাস্টার এমএ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম প্রমুখ।




Share:

'আশা ক‌রি সরকা‌র সোহরাওয়ার্দীতে সমা‌বে‌শের অনুম‌তি দেবে'

'আশা ক‌রি সরকা‌র সোহরাওয়ার্দীতে সমা‌বে‌শের অনুম‌তি দেবে'
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যা‌নে সমা‌বে‌শের অনুম‌তি প্রসঙ্গে ‌বিএন‌পির জ্যেষ্ঠ যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী আহ‌মেদ ব‌লে‌ছেন, সরকা‌রের শুভ বু‌দ্ধির উদয় হলে এই সমা‌বে‌শের অনুম‌তি দেবে। আজ র‌বিবার বেলা সা‌ড়ে ১১টায় রাজধানীর নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী ব‌লেন, এখনও ‌তো সময় তো শেষ হ‌য়ে যায়‌নি, সময় আ‌ছে। শেষ সময় পর্যন্ত আমরা দেখ‌বো, আশা ক‌রি সরকা‌রের শুভ বু‌দ্ধির উদয় হবে এবং তারা এই সমা‌বে‌শের অনুম‌তি দেবে।
তিনি ব‌লেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
রিজভী বলেন, সমাবেশকে কেন্দ্র করে বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুশৃঙ্খল ও সাফল্যমন্ডিত সমাবেশ করবে আগামী ৮ নভেম্বর।
উল্লেখ্য, আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি। সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ ও গণপূর্ত কর্তৃপক্ষকে ইতোমধ্যে চিঠি দিয়েছে দলটি।

Share:

রংপুর সিটিতে ভোট ২১ ডিসেম্বর


রংপুর সিটিতে ভোট ২১ ডিসেম্বর
আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বারের মতো এই সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ রোববার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ের রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ তারিখ ২২ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ২৫ ও ২৬ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া যাবে ৪ ডিসেম্বর।
২০১২ সালের ডিসেম্বরে এই সিটি করপোরেশন প্রথম বারের মতো ভাট অনুষ্ঠিত হয়। ওই সময় সিটি নির্বাচন দলীয় প্রতীকে হতো না। তবে এবার দলীয় প্রতীকে ভোট অনুষ্ঠিত হবে।

Share:

মিয়ানমারকে চাপ দিতে বিশ্ব নেতাদের আহ্বান প্রধানমন্ত্রীর’

মিয়ানমারকে চাপ দিতে বিশ্ব নেতাদের আহ্বান প্রধানমন্ত্রীর’

পদ্মাটাইমস ডেস্ক : রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য করতে মিয়ানমারকে চাপ দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশঙ্কা করছেন, রোহিঙ্গা সংকট কেবল এই অঞ্চল নয়, এর বাইরেও অস্থিরতা তৈরি করতে পারে। রোববার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব নেতাদেরকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রায় এক মাস পরে গণভবনে ও প্রধানমন্ত্রী কার্যালয়ের বাইরের কোন অনুষ্ঠানে যোগ দিলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর অমানবিক নির্যাতন এবং তাদের জোরপূর্বক বিতাড়িত করে দেওয়া শুধু এ অঞ্চলে নয়, এর বাইরেও অস্থিরতা তৈরি করছে। সাম্প্রতিককালে মিয়ানমার সরকারের এই নিবর্তনমূলক আচরণের ফলে সেখান থেকে ছয় লাখ ২২ হাজারেরও বেশি অধিবাসী বাংলাদেশে প্রবেশ করেছেন। ১৯৭৮ সাল থেকে বিভিন্ন সময়ে আরও প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে।’
‘মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িকভাবে আমরা এই বিপুল সংখ্যক রোহিঙ্গা নাগরিককে আশ্রয় দিয়েছি। আপনাদের অনুরোধ জানাব, রোহিঙ্গা ইস্যুটি বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনা করুন। মিয়ানমারকে তাঁর নাগরিকদের উপর নির্যাতন বন্ধ করতে এবং বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ প্রয়োগ করুন।’
রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান আশা করে শেখ হাসিনা বলেন, ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরীতা নয়-এই নীতির ভিত্তিতে আমাদের পররাষ্ট্র নীতি পরিচালিত হয়। বিশেষ করে প্রতিবেশী দেশসমূহের সঙ্গে আমরা সব সময়ই সুসম্পর্ক জোরদার করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এর ফলে আমরা ভারতের সঙ্গে গঙ্গা নদীর পানি চুক্তি এবং স্থল সীমানা চুক্তি সম্পাদনের মাধ্যমে দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি করতে পেরেছি। একইভাবে মিয়ানমার এবং ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ করা সম্ভব হয়েছে।’
জঙ্গিবাদ মোকাবেলায়ও আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘কিছু মানুষের অপরিণামদর্শী কর্মকাণ্ডের ফলে নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। জঙ্গিবাদ আজ আর কোন নির্দিষ্ট দেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ সমস্যার মোকাবেলা করতে হবে।’
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুত সহায়তার নিশ্চয়তা চান প্রধানমন্ত্রী। বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে আমরাই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছি। এ বছর অতিবৃষ্টিসহ কয়েকবার বন্যার ফলে আমাদের বিশাল জনপদ ভেসে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলার জন্য যে সব সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলোর দ্রুত বাস্তবায়ন প্রত্যাশা করছি।’
বাংলাদেশে শাসন ব্যবস্থা এবং সরকারের নানা উদ্যোগও সম্মেলনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ‘বাংলাদেশে আমরা একটি দারিদ্র্য ও ক্ষুধামুক্ত, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জাতীয় সংসদ, বিভিন্ন স্তরের স্থানীয় সরকারসহ আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করেছি।’
‘গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অতন্দ্র প্রহরী স্বাধীন এবং শক্তিশালী গণমাধ্যম। বিগত বছরগুলোতে বাংলাদেশের গণমাধ্যম ব্যাপকভাবে বিকশিত হয়েছে নিশ্চিত করা হয়েছে তাদের অবাধ স্বাধীনতা। মানুষের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিগণ দায়িত্ব পালন করছেন। নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য নিরসনে আমাদের অবস্থান দক্ষিণ এশিয়ায় শীর্ষে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এমডিজি বাস্তবায়নের সাফল্যের ধারাবাহিকতায় আমরা এসডিজি বাস্তবায়ন করছি। আমাদের চলমান সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এসডিজির বিষয়সমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথ ধরে এগিয়ে চলেছে। ইতোমধ্যে আমরা নিন্ম মধ্য আয়ের দেশ হিসেবে মর্যাদা লাভ করেছি। আমাদের প্রত্যাশা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। ’
এই সম্মেলনের সাফল্য কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ধরণের আন্তর্জাতিক সম্মেলন গণতান্ত্রিক মূল্যবোধ ও চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
সাবেক ব্রিটিশ শাসনে থাকা দেশগুলোর পার্লামেন্ট সদস্যদের এই সংস্থায় বাংলাদেশ যোগ দেয় ১৯৭৩ সালে। ২০১৪ সালে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সিপিএর নির্বাহী কমিটির চেয়ারপারসন নির্বাচিত হন।
Share:

সিটিতেই অগ্নিপরীক্ষা আ.লীগ-বিএনপির



সিটিতেই অগ্নিপরীক্ষা আ.লীগ-বিএনপির

আগামী শীতে জাতীয় সংসদ নির্বাচন। আর এই শীতেই শুরু হতে যাচ্ছে ছয় সিটি করপোরেশন নির্বাচন। স্বাভাবিকভাবেই বাড়ছে নির্বাচনী উত্তাপ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিটি নির্বাচনে হবে রাজনৈতিক দলগুলোর জন্য অগ্নিপরীক্ষা।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের বিপরীতে লড়াইয়ের জন্য প্রস্তুত বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। তাদের জন্য ড্রেস রিহার্সাল, মূল লড়াইয়ের আগে পূর্ণাঙ্গ মহড়া। আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি দিয়েই সিটি করপোরেশন নির্বাচনের যাত্রা হচ্ছে। এরপর পর্যায়ক্রমে সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল ও গাজীপুর সিটির ভোট হবে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, জাতীয় নির্বাচনের আগে ছয় সিটিতে জনপ্রিয়তা যাচাইয়ের শেষ অগ্নিপরীক্ষা হবে আওয়ামী লীগ-বিএনপিতে। জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘চ্যালেঞ্জ’ হিসেবে সিটি নির্বাচনে জিততে মরিয়া ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি। প্রস্তুত দুই দলই। চলছে প্রার্থী বাছাইয়ের কাজ। নগরীতেও ঝুলছে রংবেরঙের পোস্টার। মেয়র পদে দলীয় প্রতীক পেতে মনোনয়নপ্রত্যাশীদের শুরু হয়েছে কেন্দ্রে দৌড়ঝাঁপ। নগর পিতার চেয়ারগুলো পুনরুদ্ধারের সর্বাত্মক চেষ্টায় আওয়ামী লীগ। আর জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় বিএনপি।
রংপুরে নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত হলেও এখনো তফসিল ঘোষণা হয়নি। তবে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই এই সিটিতে সম্ভাব্য সব প্রার্থীর ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ডসহ নির্বাচনী প্রচারসামগ্রী নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। শুক্রবার সকাল থেকে দিনভর ভ্রাম্যমাণ আদালত সিটিজুড়ে অভিযান চালিয়ে এসব প্রচারসামগ্রী নামিয়ে ফেলে। তবে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সম্ভাব্য মেয়র প্রার্থীরা গণসংযোগ চালিয়েছেন।
স্থানীয় ভোটাররা বলছেন, রংপুর সিটিতে অপেক্ষাকৃত স্বস্তিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এই সিটিতে আওয়ামী লীগকে খুব একটা বেগ পেতে হবে না। তবে অন্য আসনগুলোয় তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে।
জানা যায়, আগামী বছরের মার্চ থেকে মধ্য অক্টোবরের মধ্যে ওই পাঁচ সিটির নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে। সিটি করপোরেশন নির্বাচনের বিধিমালা অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। আর মেয়াদ হচ্ছে সিটির প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর।
সে অনুসারে রাজশাহী সিটিতে আগামী বছরের ৯ এপ্রিল থেকে ৫ অক্টোবর, খুলনায় ৩০ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর, বরিশালে ২৭ এপ্রিল থেকে ২৩ অক্টোবর, সিলেটে ১৩ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর এবং গাজীপুরে ৮ মার্চ থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে ছয় সিটি নির্বাচন আওয়ামী লীগ-বিএনপির জন্য অগ্নিপরীক্ষা। এই নির্বাচনের জয়-পরাজয়ের একটি প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে। আর নির্বাচন সুষ্ঠু হলো কিনা তার ‘অগ্নিপরীক্ষা’ হবে নতুন নির্বাচন কমিশনের। কার্যত নির্বাচনী যুদ্ধ হবে নৌকা আর ধানের শীষের মধ্যে। রেফারি থাকবে ইসি। তাই তিন পক্ষের সামনেই এখন বড় চ্যালেঞ্জ।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘আগামী নির্বাচনগুলো রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নতুন নির্বাচন কমিশনের জন্যও চ্যালেঞ্জ। তবে নিকট অতীতে নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে। এর আগে স্থানীয় সরকারের নির্বাচনগুলো ছিল বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ। আমরা আশা করি, নতুন নির্বাচন কমিশনের অধীনে আসন্ন সব সিটিসহ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জনপ্রিয়তার ভিত্তিতে সিটি করপোরেশন নির্বাচনের জন্য দল প্রার্থী চূড়ান্ত করবে। জনগণের কাছে যারা অধিক গ্রহণযোগ্য তারাই মনোনয়ন পাবেন। আমরা খোঁজ নিচ্ছি কারা মাঠে আছেন, কার জনপ্রিয়তা কতটুকু।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি একটি নির্বাচনমুখী দল। অতীতেও স্থানীয় সরকারের সব নির্বাচনে অংশ নিয়েছে, আগামীতেও অংশ নেবে। বিএনপির মতো একটি জনপ্রিয় দলে একাধিক প্রার্থীও আছে। তবে জনপ্রিয়তা ও যোগ্যতার মাপকাঠিতে এগিয়ে থাকা নেতারাই দলীয় প্রতীক পাবেন। কিন্তু সরকার ও ইসি অতীতেও নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করতে পারেনি। ভবিষ্যতেও পারবে কিনা সন্দেহ। ’ 
সূত্র- বাংলাদেশ প্রতিদিন
Share:

আপনি সড়গাছীর সকল কিছু মেনে নিয়েছেন।

সাধারণ কিছু কথা।

সড়গাছী গ্রাম সম্পর্কে যদি কোন মতবাদ/অভিমত থাকে তাহলে ডান পাশে Contact Us এর নিচে আপনার মূল্যবান মতবাদ/অভিমত প্রকাশ করুন।

সড়গাছী গ্রামের পক্ষথেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

Contact Us

Name

Email *

Message *

রক্তের প্রয়োজনে।