Header Image
Showing posts with label খেলার খবর. Show all posts
Showing posts with label খেলার খবর. Show all posts

নাটোরে ৮ খেলোয়ারকে জেলা ক্রীড়া সংস্থার সংবর্ধনা

নাটোরে ৮ খেলোয়ারকে জেলা ক্রীড়া সংস্থার সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, নাটোর : ৩৩তম জাতীয় বয়স ভিত্তিক জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকপ্রাপ্ত নাটোরের আট খেলোয়ারকে সংবর্ধনা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাহিনা খাতুন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন-জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জজ কোর্টের পাবলিক প্রসিউকিটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্র লেখা নাজনিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মনিরুজ্জামান ভুঞা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, ক্রীড়া সংস্থার শহর শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
পরে জেলা প্রশাসক স্বর্ণপদক প্রাপ্ত খেলোয়ার সুলতান আহম্মেদকে ১০হাজার টাকা এবং অপর সাত খেলোয়ারকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন।
Share:

আবারও টস জিতে ফিল্ডিংয়ে সিলেট


আবারও টস জিতে ফিল্ডিংয়ে সিলেট
প্রথম ম্যাচের মতোই কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক নাসির। কুমিল্লাকে আজ নেতৃত্ব দিচ্ছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল নিজেদের প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে উড়িয়ে দিয়েছে নবাগত সিলেট সিক্সারস। প্রথম ম্যাচ জিতে উজ্জীবিত সিলেট আজ চাইবে জয় দিয়ে নিজেদের অবস্থানটা আরও সুসংহত করতে।
দুই দলের একাদশ
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ইমরুল কায়েস, লিটন দাস, মারলন স্যামুয়েলস, জস বাটলার, অলক কাপালি, ডোয়েইন ব্রাভো, মোহাম্মদ নবী (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, রশিদ খান, আরাফাত সানি, আল-আমিন হোসেন।
সিলেট সিক্সারস: উপুল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, রস হুইটলি, সাব্বির রহমান, নাসির হোসেন (অধিনায়ক), শুভাগত হোম, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, আবুল হাসান, লিয়াম প্লাঙ্কেট, ক্রিসমার সান্টোকি।


Share:

শুরুতেই হেরে ভালো হয়েছে ঢাকার!

শুরুতেই হেরে ভালো হয়েছে ঢাকার!


 নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্সের কাছে কোনও পাত্তা পেলো না ঢাকা ডায়নামাইটস, যারা গতবার তৃতীয় শিরোপা জিতেছিল বিপিএলে। শনিবার প্রতিযোগিতার পঞ্চম আসরে তাদের শুরুটা হলো হার দিয়ে। প্রথম পর্বে এখনও ১১ ম্যাচ খেলবে তারা। তাই এখনই কোনও সারমর্ম টানতে চায় না ঢাকা। বরং প্রথম ম্যাচেই হারকে ইতিবাচক দেখছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বিপিএলের প্রথম ম্যাচে হারের পর সংবাদ সম্মেলনে দেখা গেলো না ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানকে। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের বদলে এলেন আবু হায়দার রনি। সেখানেই তিনি জানালেন এত তাড়াতাড়ি ভেঙে পড়ছে না তারা।
৯ উইকেটের হার নিয়ে তার বক্তব্য, ‘আসলে একটা খারাপ দিন যেতেই পারে। আমাদের খারাপ দিনটা চলে গেলো। শুরুতেই এমন দিন যাওয়ায় আমাদের জন্য ভালো হয়েছে। চেষ্টা করবো নতুন উদ্যোমে ভালো করে শুরু করতে।’
ঘুরে দাঁড়ানোর মনোবল নিয়ে রবিবার খুলনা টাইটানসের মুখোমুখি হবে ঢাকা। গত বছর প্রথম কোয়ালিফায়ারে এই দলকে হারিয়ে ফাইনালে উঠেছিল তারা। তারপরও মাহমুদউল্লাহর দলকে খাটো করে দেখার অবকাশ নেই চ্যাম্পিয়নদের। আর প্রথম ম্যাচেই হারের পর নিশ্চিতভাবে সতর্ক থাকতে হচ্ছে সাকিবদের।
Share:

আপনি সড়গাছীর সকল কিছু মেনে নিয়েছেন।

সাধারণ কিছু কথা।

সড়গাছী গ্রাম সম্পর্কে যদি কোন মতবাদ/অভিমত থাকে তাহলে ডান পাশে Contact Us এর নিচে আপনার মূল্যবান মতবাদ/অভিমত প্রকাশ করুন।

সড়গাছী গ্রামের পক্ষথেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

Contact Us

Name

Email *

Message *

রক্তের প্রয়োজনে।