Header Image

বিএনপিকে দুর্বল মনে করবেন না : জয়নুল আবদীন

বিএনপিকে দুর্বল মনে করবেন না : জয়নুল আবদীন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, আন্দোলনের কর্মসূচি দেয় না বলে বিএনপিকে দুর্বল মনে করবেন না। দেশনেত্রীর আহ্বানে জনগণ রাস্তায় নেমে এলে আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না।
বিএনপির বিগত আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগের লোকেরাই গাড়িতে অঘ্নিসংযোগ ও বোমা মেরে মানুষ হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।
আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এ সমাবেশের আয়োজনে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদীন ফারুক বলেন, খালেদা জিয়াকে হত্যা করে যেনতেন নির্বাচনের ব্যবস্থা করা এবং ফের ক্ষমতায় আসা। সময় এলে অক্ষরে অক্ষরে এর জবাব নেওয়া হবে। খালেদা জিয়াকে আদালতে প্রতিনিয়ত হাজিরা দিতে হচ্ছে। দয়া করে এ খেলা বন্ধ করুন। নির্বাচনের ব্যবস্থা করুন।

সমাবেশে বক্তৃতা করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, কেন্দ্রীয় সহ-সভাপতি আবু মোজাফফর মো. আনাছ, মাস্টার এমএ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম প্রমুখ।




Share:

No comments:

Post a Comment

আপনি সড়গাছীর সকল কিছু মেনে নিয়েছেন।

সাধারণ কিছু কথা।

সড়গাছী গ্রাম সম্পর্কে যদি কোন মতবাদ/অভিমত থাকে তাহলে ডান পাশে Contact Us এর নিচে আপনার মূল্যবান মতবাদ/অভিমত প্রকাশ করুন।

সড়গাছী গ্রামের পক্ষথেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

Contact Us

Name

Email *

Message *

রক্তের প্রয়োজনে।