Header Image

ফেনীতে জামায়াত নেতা মুফতি গ্রেপ্তার

ফেনীতে জামায়াত নেতা মুফতি গ্রেপ্তার

ফেনী শহর জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে শহরের ফালাহিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আল জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসার আরবির প্রভাষক।
পুলিশ জানায়, রাতে শহরের ফালাহিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে পৌর জামায়াতের আমির আবদুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হরতাল-অবরোধে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ছয়টি মামলা রয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) রাশেদ খান চৌধুরী জামায়াত নেতা মুফতি আবদুল হান্নানকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

Share:

No comments:

Post a Comment

আপনি সড়গাছীর সকল কিছু মেনে নিয়েছেন।

সাধারণ কিছু কথা।

সড়গাছী গ্রাম সম্পর্কে যদি কোন মতবাদ/অভিমত থাকে তাহলে ডান পাশে Contact Us এর নিচে আপনার মূল্যবান মতবাদ/অভিমত প্রকাশ করুন।

সড়গাছী গ্রামের পক্ষথেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

Contact Us

Name

Email *

Message *

রক্তের প্রয়োজনে।