Header Image

বাঘায় জাতীয় সমবায় দিবস উদযাপন

বাঘায় জাতীয় সমবায় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বাঘা : জাতীয় সমবায় দিবস উপলক্ষে বাঘায় উপজেলা চত্বরে সমাবেশ, র‌্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় সমবায় দপ্তর ও সমবায়ীরা শনিবার সকালে এর আয়োজন করে।
সহকারি কমিশনার (ভ’মি) যোবায়ের হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “উৎপাদনমুখী সমবায় করি,উন্নত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্য সামনে রেখে সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, সমবায় অফিসার আব্দুল মকিম, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সমবায়ী আব্দুল লতিফ মিঞা, আলতাফ হোসেন, আক্তার হোসেন, আব্দুর রাজ্জাক, লিটন ভূঁইয়া প্রমুখ।
Share:

No comments:

Post a Comment

আপনি সড়গাছীর সকল কিছু মেনে নিয়েছেন।

সাধারণ কিছু কথা।

সড়গাছী গ্রাম সম্পর্কে যদি কোন মতবাদ/অভিমত থাকে তাহলে ডান পাশে Contact Us এর নিচে আপনার মূল্যবান মতবাদ/অভিমত প্রকাশ করুন।

সড়গাছী গ্রামের পক্ষথেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

Contact Us

Name

Email *

Message *

রক্তের প্রয়োজনে।