বাগমারায় জাতীয় সমবায় দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : উৎপাদন মুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি, এমন শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় পালিত হলো ৪৬ তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে সালেহা-ইমারত অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
সমবায় দিবসে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার আলাউদ্দিন প্রামানিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মাইনুল ইসলাম, খাইরুল ইসলাম, অফিস সহকারী মুনসুর রহমান, হারুন উর রশিদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, আনোয়ার হোসেন, মকলেছুর রহমান দুলাল,জেলা পরিষদ সদস্য মাহামুদুর রহমান রেজা,উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল ও সিরাজ উদ্দিন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাষ্টার, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সুরক্ষা সমবায় ও ঋণদান সমিতির সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার, যুবলীগ সভাপতি আল-মামুন প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার সেরা ৩টি সমবায় সমিতির হাতে পুরস্কার প্রদান করা হয়।

No comments:
Post a Comment