Header Image

শিবগঞ্জে ‘বোমা তৈরির সময়’ বিস্ফোরণে যুবক নিহত

শিবগঞ্জে ‘বোমা তৈরির সময়’ বিস্ফোরণে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘বোমা তৈরির সময়’ বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসা হলে তার মৃত্যু হয়। নিহত তাইফুর রহমান (৩৫) মর্দানা গ্রামের ফজলু আলীর ছেলে।
এর আগে শুক্রবার দুপুরে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মর্দানা গ্রামে নিজ ঘরে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন তাইফুর রহমান। পরে তাকে রামেক হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন জানান, বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতালে আনার পর ওই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই সময় ওই ব্যক্তির কোনো স্বজনকে পাওয়া যায়নি। পরে তার লাশ মর্গে রাখা রয়েছে বলে জানান মোশাররফ।
Share:

No comments:

Post a Comment

আপনি সড়গাছীর সকল কিছু মেনে নিয়েছেন।

সাধারণ কিছু কথা।

সড়গাছী গ্রাম সম্পর্কে যদি কোন মতবাদ/অভিমত থাকে তাহলে ডান পাশে Contact Us এর নিচে আপনার মূল্যবান মতবাদ/অভিমত প্রকাশ করুন।

সড়গাছী গ্রামের পক্ষথেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

Contact Us

Name

Email *

Message *

রক্তের প্রয়োজনে।