Header Image

রাবিতে ভর্তির সুযোগ করিয়ে দিতে এসএমএস

রাবিতে ভর্তির সুযোগ করিয়ে দিতে এসএমএস

মঈন উদ্দীন, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার্থীদের অর্থের বিনিময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেয়ার কথা বলে মোবাইলে এসএমএস দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার থেকে শুরু করে শুক্রবার বিকাল পর্যন্ত একটি নাম্বার থেকে একাধিক ভর্তিচ্ছু ও তাদের অভিভাবককে এসএমএস দেয়া হয়েছে।
ভর্তিচ্ছুরা এসএমএসে উল্লেখিত রবি নাম্বারে (০১৮৬০৩৬৪৬৩৯) যোগাযোগ করলে তাদের মোটা অঙ্কের বিনিময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেয়ার নিশ্চয়তা দেয়া হয়েছে বলে জানা যায়। এর পেছনে বড় ধরণের প্রতারণা চক্রের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কয়েকজন ভর্তিচ্ছু জানান, বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার পর্যন্ত বেশ কয়েকজন ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকের ফোনে একটি এসএমএস আসে। এসএমএসটি একটি অজ্ঞাত নাম্বার (০৩৫৯০৭৭৭৮৮৮) থেকে এসেছে। ইংরেজীতে লিখা ওই এসএমএসে উল্লেখ করা হয়, ‘যদি আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স না পান অথবা ভর্তি পরীক্ষায় আপনার মেধাক্রম দূরে হয় এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যে কোন সাহায্যের জন্য আগামী ৫ নভেম্বরের মধ্যে ‘০১৮৬০৩৬৪৬৩৯’- এই নাম্বারে যোগাযোগ করুন।’
ভর্তিচ্ছুরা আরো জানান, এসএমএসে উল্লেখকৃত ওই নাম্বারে (০১৮৬০৩৬৪৬৩৯) যোগাযোগ করলে এক যুবক ফোন রিসিভ করেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেয়ার ‘শতভাগ নিশ্চয়তা’ দিয়ে ভর্তিচ্ছুদের কাছে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা দাবি করেন ওই যুবক। এর মধ্যে ১৫ হাজার টাকা অগ্রীম দিতে হবে এবং বাকি টাকা ভর্তি হওয়ার পর দিতে হবে বলে জানায় সে। ভর্তিচ্ছুরা পরিচয় জানতে চাইলে ওপাশ থেকে ওই যুবক জানায়, পরিচয় জানালে আমার সমস্যা হবে।
আনিসুর রহমান নামের এক ভর্তিচ্ছুর অভিভাবক জানান, আমার ছেলে রাবিতে তিনটি ইউনিটে পরীক্ষা দিয়েছিল। আজ শুক্রবার বিকেলে ওই নাম্বার থেকে আমার ফোনে একটি এসএমএস আসে। বিশ্ববিদ্যালয়ে ফরম পূরণের সময় ওই নাম্বারটি দিয়েছিলাম। এসএমএসে উল্লেখিত নাম্বারে (০১৮৬০৩৬৪৬৩৯) আমি ফোন দেই। ওপাশ থেকে এক ব্যক্তি জানায় তাকে ৩২ হাজার টাকা দিলে আমার ছেলেকে রাবিতে ভর্তি করিয়ে দিবে। সে অগ্রীম ১৫ হাজার টাকা দাবি করে। বাকি টাকা ভর্তি হওয়ার পর দিতে হবে। তার পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি পরিচয় দিতে অপারগতা প্রকাশ করে।
সাইমুন সরদার নামের এক ভর্তিচ্ছু জানান, আমি রাবিতে ‘এইচ’ ইউনিটে পরীক্ষা দিয়েছি। শুক্রবার সকাল ৪টা ৫৫ মিনিটে আমার ফোনে ওই নাম্বার থেকে এসএমএস আসে। আমার এক বান্ধবীকেও একই এসএমএস দেয়া হয়েছে।
এসএমএসসে দেয়া ওই নাম্বারে (০১৮৬০৩৬৪৬৩৯) ভর্তিচ্ছু সেজে প্রতিবেদক ফোন দিলে মাঝবয়সী এক যুবক ফোন রিসিভ করে। ওই যুবক একই ভাবে ভর্তির নাম করে ৩৫ হাজার টাকা দাবি করে প্রতিবেদকের কাছে। প্রতিবেদক ফোনের ওপাশের ব্যক্তির পরিচয় জানতে চাইলে ওই যুবক পরিচয় দিতে রাজি হয়নি।
পরে অন্য একটি নাম্বার থেকে সাংবাদিক পরিচয়ে কথা বললে ওই যুবক নিজেকে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বলে দাবি করে। ভর্তি করিয়ে দেয়ার কথা বলে এমএমএস দেয়ার বিষয়ে জানতে চাইলে সে অস্বীকার করে। সে ভর্তিচ্ছুদের কাছে টাকা দাবি করেছে এমন প্রমাণ প্রতিবেদকের আছে বলে জানালেও সে বিষয়টি অস্বীকার করে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। পুলিশ ও গোয়ান্দা সংস্থাকে জানানো হয়েছে। খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
Share:

No comments:

Post a Comment

আপনি সড়গাছীর সকল কিছু মেনে নিয়েছেন।

সাধারণ কিছু কথা।

সড়গাছী গ্রাম সম্পর্কে যদি কোন মতবাদ/অভিমত থাকে তাহলে ডান পাশে Contact Us এর নিচে আপনার মূল্যবান মতবাদ/অভিমত প্রকাশ করুন।

সড়গাছী গ্রামের পক্ষথেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

Contact Us

Name

Email *

Message *

রক্তের প্রয়োজনে।