পুঠিয়া পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : বাংলাদেশের পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা পেনশন সরকারি কোষাগার থেকে দেয়ার দাবীতে দেশব্যাপী, আন্দোলন অব্যহত রেখেছে পৌর কর্মকর্তা কর্মচারী ইউনিয়ন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশেরন্যায় রাজশাহীর পুঠিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের আয়োজনে অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচী পালন করেছে।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই কর্মসূচী পালন করে পুঠিয়া পৌরসভা। পুঠিয়া পৌরসভার কর্মকর্তা কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল জব্বারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তোফায়েল আহম্মেদের সঞ্চালনে সরকারের কাছে দ্রুত পৌর কর্মকর্তা কর্মচারীদের সকল দাবী মেনে নেয়ার আহ্বান জানানো হয়।

No comments:
Post a Comment