আবারও টস জিতে ফিল্ডিংয়ে সিলেট
প্রথম ম্যাচের মতোই কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার
সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক নাসির। কুমিল্লাকে আজ নেতৃত্ব দিচ্ছেন
আফগানিস্তানের মোহাম্মদ নবী।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল নিজেদের প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন
ঢাকা ডায়নামাইটসকে উড়িয়ে দিয়েছে নবাগত সিলেট সিক্সারস। প্রথম ম্যাচ জিতে উজ্জীবিত
সিলেট আজ চাইবে জয় দিয়ে নিজেদের অবস্থানটা আরও সুসংহত করতে।
দুই দলের একাদশ
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ইমরুল কায়েস, লিটন দাস, মারলন
স্যামুয়েলস, জস বাটলার, অলক কাপালি,
ডোয়েইন ব্রাভো, মোহাম্মদ নবী (অধিনায়ক),
মোহাম্মদ সাইফউদ্দিন, রশিদ খান, আরাফাত সানি, আল-আমিন হোসেন।
সিলেট সিক্সারস: উপুল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, রস
হুইটলি, সাব্বির রহমান, নাসির হোসেন
(অধিনায়ক), শুভাগত হোম, নুরুল হাসান
(উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, আবুল
হাসান, লিয়াম প্লাঙ্কেট, ক্রিসমার
সান্টোকি।

No comments:
Post a Comment