দুর্গাপুরে জেল হত্যা দিবসে আ.লীগের পাল্টা-পাল্টি কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে জেল হত্যা দিবসে পাল্টা-পাল্টি কর্মসূচী পালন করেছে আওয়ামী লীগের দুই পক্ষ। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিকৃয়া ও উত্তেজনা দেখা দেয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন দুই পক্ষে পাল্টা-পাল্টি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
শুক্রবার বিকেলে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে সভাপতি গ্রুপ। এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জেলা আওয়মী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহাদত হোসেন, মাড়িয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি সোলাইমান আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর ও সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ প্রমুখ। অপরদিকে, পৗরসভা চত্বরে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে সাধারণ সম্পাদকের গ্রুপ। সেখানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মজনু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিম উদ্দিন, পৌরসভা যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার ও উপজেলা বংগবন্ধু সৈনিক লীগের সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

No comments:
Post a Comment