Header Image

বাগমারার হামিরকুৎসা ইউপি আ.লীগের বর্ধিত সভা

বাগমারার হামিরকুৎসা ইউপি আ.লীগের বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় আগামী ২২ নভেম্বর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর আগমান উপলক্ষে হামিরকুৎসা ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে হামিরকুৎসা ইউনিয়নের হামিরকুৎসা উচ্চ বিদ্যালয় মাঠে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ আয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হামিরকৃৎসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য মাহামুদুর রহমান রেজা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সম্পাদক জহির উদ্দিন আ’লীগ নেতা দানা, ফজলুর রহমান খোকন,আয়ুব আলী মাস্টার, মুনজুর রহমান, আব্দুল জব্বার। ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মাহাবুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, যুবলীগ নেতা জাবেদ আলী, রাজিমুল ইসলাম রিকু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, বাসুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক প্রমূখ।
Share:

No comments:

Post a Comment

আপনি সড়গাছীর সকল কিছু মেনে নিয়েছেন।

সাধারণ কিছু কথা।

সড়গাছী গ্রাম সম্পর্কে যদি কোন মতবাদ/অভিমত থাকে তাহলে ডান পাশে Contact Us এর নিচে আপনার মূল্যবান মতবাদ/অভিমত প্রকাশ করুন।

সড়গাছী গ্রামের পক্ষথেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

Contact Us

Name

Email *

Message *

রক্তের প্রয়োজনে।