বাগমারায় সড়ক দুর্ঘটনায় ৩ পরীক্ষার্থী আহত
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : ব্যাটারী চালিত দুই ভ্যান চালকের মধ্যে প্রতিযোগিতার কারণে পরীক্ষা দিতে পারেনি রাজশাহীর বাগমারা উপজেলার বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজের তিন জেএসসি পরীক্ষার্থী। পরীক্ষাকেন্দ্রের পরিবর্তে তাদের যেতে হয়েছে হাসপাতালে। এরা হলো ব্যাটারী চারিত ভ্যান গাড়ীর চালক সুরুজ আলী (৩৫), পরীক্ষার্থী সুমাইয়া খাতুন (১৩), মারুফা খাতুন (১৪) ও সুমি খাতুন (১৩)।
প্রত্যক্ষদর্শী ও আহত পরীক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে তিন পরীক্ষার্থী বীরকুৎসা এলাকার ভ্যান চালক সুরুজ আলী ভ্যানগাড়ী টি ভাড়া করে পরীক্ষা দেওয়ার জন্য উপজেলার সাঁকোয়া শিকদারী পরীক্ষা কেন্দ্রে আসছিল। তাদের ব্যাটারী চালিত ভ্যানগাড়ীটি যোগিপাড়া ইউনিয়নের একতারিয়া বাজারে আসলে আরেকটি ভ্যানগাড়ী তাদের সামনা সামনি হয়। এসময় আগে যাওয়া নিয়ে দুই ভ্যান চালকের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। কিছু দূর আসার পর পরীক্ষার্থী বহনকারী ভ্যানগাড়ীটি উল্টে সড়কের নিচে পড়ে যায়।
এসময় সেখানে থাকা তিন পরীক্ষার্থী ও চালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে সুমাইয়া খাতুনের অবস্থা আশংকাজনক হওয়াতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুঘর্টনার কারণে তিন পরীক্ষার্থী আজকের অনুষ্ঠিত সাধারণ বিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে জানা গেছে। সাঁকোয়া শিকদারী পরীক্ষা কেন্দ্রের সহকারী সচিব বাবলুর রহমান বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার কারণে সুমাইয়া নামের এক পরীক্ষার্থীকে রাজশীতে পাঠানো হয়েছে। অন্য দুজনের অবস্থাও খারাপ বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

No comments:
Post a Comment