Header Image

দুর্গাপুর হাসপাতালে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১৫

দুর্গাপুর হাসপাতালে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্নেক্সের ভেতরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। যাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে সংঘর্ষের সময় সেখানে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর এলাকার বহরমপুর গ্রামের একটি রাস্তাকে কেন্দ্র করে শনিবার সকালের দিকে ওই গ্রামের ইলিয়াস ও আয়নালের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহিলাসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে উভয় পক্ষ দ্বিতীয় দফায় বাকবিতন্ডর এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিচার্জ করলে সংঘর্ষে জড়িতরা পালিয়ে যায়। সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ আহত হন।
আহতরা হলেন, রুমা বেগম (৪৫) লিটন (৩৫) চায়েন আলী (৪৫) জহুরুল ইসলাম (২৮) মজনু (৪০) আমিনুল ইসলাম (২৫) আসলাম উদ্দিন (৩২) স্বজীব (১৭) সাজেদা বেগম (৩৫) তহুরা বেগম (৫৫) শিমুল হোসেন (১৬) সাজেদুল ইসলাম (২৩) সাবিনা বেগম (৩০) কোরবান আলী (৩৫) ও ইসলাম (২৩)।
আহতদের মধ্যে ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও অন্যদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেই ভর্তি করা হয়েছে।
দুর্গাপুর থানার ওসি রুহুল আলম জানান, এর আগে শুক্রবার ওই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে বহরমপুর এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। এর পর শনিবার সকালে ও দুপুরে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ নিয়ে এখনো থানায় কোন পক্ষে অভিযোগ দেয়নি বলে জানান তিনি।
Share:

No comments:

Post a Comment

আপনি সড়গাছীর সকল কিছু মেনে নিয়েছেন।

সাধারণ কিছু কথা।

সড়গাছী গ্রাম সম্পর্কে যদি কোন মতবাদ/অভিমত থাকে তাহলে ডান পাশে Contact Us এর নিচে আপনার মূল্যবান মতবাদ/অভিমত প্রকাশ করুন।

সড়গাছী গ্রামের পক্ষথেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

Contact Us

Name

Email *

Message *

রক্তের প্রয়োজনে।