Header Image

নাটোরের কান্দিভিটায় যুবককে কুপিয় হত্যা

নাটোরের কান্দিভিটায় যুবককে কুপিয় হত্যা

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোর শহরের কান্দিভিটা এলাকায় অঙ্গন (২২) নামে এক যুবককে কুপিয় হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার সময় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান জানান, দুর্বৃত্তরা রাত আনুমানিক সাড়ে ১০টার সময় শহরের কান্দিভিটা এলাকায় ওই যুবককে কুপিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন টের পেয়ে তাকে (অঙ্গন) উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, কী কারণে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। বিষয়টি উদঘাটনের চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত অঙ্গন নলডাঙ্গা উপজেলার আচঁড়াখালি গ্রামের রফিকুল ইসলাম এবং পিপরুল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পপি বেগমের ছেলে। অঙ্গন শহরের সানু সু স্টোরের কর্মচারী ছিলেন বলে জানা গেছে।
Share:

No comments:

Post a Comment

আপনি সড়গাছীর সকল কিছু মেনে নিয়েছেন।

সাধারণ কিছু কথা।

সড়গাছী গ্রাম সম্পর্কে যদি কোন মতবাদ/অভিমত থাকে তাহলে ডান পাশে Contact Us এর নিচে আপনার মূল্যবান মতবাদ/অভিমত প্রকাশ করুন।

সড়গাছী গ্রামের পক্ষথেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

Contact Us

Name

Email *

Message *

রক্তের প্রয়োজনে।