Header Image

গোদাগাড়ী সীমান্তে ২ কেজি হেরোইনের চালান আটক

গোদাগাড়ী সীমান্তে ২ কেজি হেরোইনের চালান আটক

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে দুই কেজি হেরোইন আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার রেলবাজার খেয়াঘাট এলাকা থেকে হেরোইনগুলো আটক করে তারা।
বিজিবি-১ এর অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক নুরে আলমের নেতৃত্বে একটি নিয়মিত টহলদল রেলবাজার খেয়াঘাটে অভিযান চালায়। এসময় সেখান থেকে দুই কেজি ভারতীয় হেরোইন আটক করে। আটককৃত হেরোইনের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।
তিনি আরও জানান, বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা হেরোইন ফেলে পালিয়ে যাওয়ায় এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। আটককৃত হেরোইন মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধংস করা হবে।
Share:

No comments:

Post a Comment

আপনি সড়গাছীর সকল কিছু মেনে নিয়েছেন।

সাধারণ কিছু কথা।

সড়গাছী গ্রাম সম্পর্কে যদি কোন মতবাদ/অভিমত থাকে তাহলে ডান পাশে Contact Us এর নিচে আপনার মূল্যবান মতবাদ/অভিমত প্রকাশ করুন।

সড়গাছী গ্রামের পক্ষথেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

Contact Us

Name

Email *

Message *

রক্তের প্রয়োজনে।