Header Image

পথচলা শুরু রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

পথচলা শুরু রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার সকালে অস্থায়ী কার্যালয়ের সভা কক্ষে ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ বা ইনস্টিটিউটসমূহ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিনে অধিভূক্তকরণ’ শীর্ষক এক মতবিনিময় সভার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবিবের সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজশাহী বিএমএ’র সভাপতি প্রফেসর ডা. এবি সিদ্দিকী, সাধারণ সম্পাদক ডা. নওশাদ আলী, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আনোয়ার হাবিব, উপাধ্যক্ষ ডা. মহিবুল হাসান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, পরিচালক (স্বাস্থ্য), ডাঃ আব্দুস সোবহান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তবিবুর রহমান শেখসহ রংপুর ও খুলনা বিভাগের সকল চিকিৎসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।
সভায় উপাচার্য বলেন, ‘বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা সেবা কার্যক্রম উন্নয়ন এবং সম্প্রসারণের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম যুগান্তকারী পদক্ষেপ হলো রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন। চিকিৎসা শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, যুগোপযোগি নতুন কোর্স সংযোজন ও গবেষণার পথ প্রশস্ত করতে এ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এ লক্ষে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ বা ইনস্টিটিউট বা অন্য কোন মেডিকেল প্রতিষ্ঠানসমূহ ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ হতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিনে অধিভূক্তির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে পরিপত্র জারি করেছে। সে অনুযায়ী শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে।
সভায় উপাচার্য আরও বলেন, মূল ক্যাম্পাসের জন্য রাজশাহী মহনগরীর বড় বনগ্রাম মৌজায় ৮৬ একর জমি অধিগ্রহনের প্রক্রিয়া চলছে। জমি অধিগ্রহন শেষ হলে প্রধানমন্ত্রী এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’
Share:

No comments:

Post a Comment

আপনি সড়গাছীর সকল কিছু মেনে নিয়েছেন।

সাধারণ কিছু কথা।

সড়গাছী গ্রাম সম্পর্কে যদি কোন মতবাদ/অভিমত থাকে তাহলে ডান পাশে Contact Us এর নিচে আপনার মূল্যবান মতবাদ/অভিমত প্রকাশ করুন।

সড়গাছী গ্রামের পক্ষথেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

Contact Us

Name

Email *

Message *

রক্তের প্রয়োজনে।