রাজশাহীতে ন্যাশনাল ব্যাংকের ১৯৪ তম শাখার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ন্যাশনাল ব্যাংক লিমিটেড’র ১৯৪ তম শাখা উদ্বোধন করা হয়। রোববার কাজীহাটায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নতুন শাখার ফিতা কেটে উদ্বোধন করেন পরিচালক রন হক সিকদার’র পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) চৌধুরী মোসতাক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিফ আলী খান, উপ ব্যবস্থাপনা পরিচালক ও মানব সম্পদ বিভাগের প্রধান শাহ্ সৈয়দ আব্দুল বারী, বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক দেবাশীস চক্রবর্ত্তী, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আব্দুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ লাইলা বিলকিস আরা ও নুরুন নাহার, ব্যাংকার্স ক্লাব রাজশাহীর কর্মকর্তাবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ীবৃন্দ- মো. লুৎফর রহমান, মো. ফজলুর রহমান, মো. শহীদুল্লাহ্ শেলু, ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান আলী হায়দার মুর্তুজা, কাজীহাটা শাখার ব্যবস্থাপক গোপাল চন্দ্র রায় এবং ব্যাংকের রাজশাহী অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দসহ ব্যাংকের কর্মকতাবৃন্দ ও বিপুল সংখ্যক ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা প্রমুখ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) চৌধুরী মোসতাক আহমেদ সভাপতির বক্তব্যে বলেন, নির্মল ও পরিপাটি, প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত রাজশাহীর কাজীহাটায় ব্যাংক এর ১৯৪ তম শাখা উদ্বোধন করতে পেরে ব্যাংক কর্তৃপক্ষ অত্যন্ত গর্বিত ও আনন্দিত। ন্যাশনাল ব্যাংকের এই শাখা রাজশাহীর সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে তিনি গ্রাহকদের আধুনিক এবং গুণগত ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। পরিশেষে তিনি উপস্থিত সকলকে ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

No comments:
Post a Comment